ইটাহার: অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম পূরণে ইটাহারের নন্দন গ্রামে নি:শুল্ক সহায়তা শিবির চালু করল বিজেপি
অন্নপূর্ণা ভান্ডারের নি:শুল্ক সহায়তা শিবির চালু হলো ইটাহারে। মঙ্গলবার ইটাহারের ২ নম্বর মণ্ডলের পক্ষ থেকে দূর্লভপুর অঞ্চলের নন্দনগ্রামে এই শিবির খোলা হয়। জেলা বিজেপির নির্দেশে আয়োজিত নি:শুল্ক শিবিরে এদিন সকাল থেকে ভিড় এলাকার শতাধিক মহিলা ও যুবতীরা। বিজেপি পার্টির নেতা কর্মীরা দাঁড়িয়ে থেকে উপভোক্তাদের অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে সহযোগিতা করেন। শিবিরের উদ্বোধন করেন দুই নম্বর মণ্ডল সভাপতি অনুনয় চক্রবর্তী। প্রথম দিন প্রায় এক শতাধিক মহিলা আবেদন করেন।