রায়গঞ্জ: রায়গঞ্জ স্টেশনে বিকল ডেমু, ঘণ্টার পর ঘণ্টা আটকে যাত্রী—রেল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ
রায়গঞ্জ স্টেশনে যান্ত্রিক ত্রুটির জেরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল রাধিকাপুর–শিলিগুড়ি ডেমু। রবিবার সন্ধ্যা সোয়া ৮টা নাগাদ ক্ষুব্ধ যাত্রীরা রেল আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। যাত্রী নিরঞ্জন যাদব অভিযোগ করেন, রাধিকাপুর থেকেই ট্রেনে সমস্যা ছিল, কিন্তু তা জানানো হয়নি। কালিয়াগঞ্জে দেরির পর রায়গঞ্জে এসে ট্রেন সম্পূর্ণ বিকল হয়ে পড়ে। বারবার আশ্বাস মিললেও ট্রেন না ছাড়ায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং ক্ষোভে ফেটে পড়েন।