নওদার কেদারচাঁদপুরে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগ দুই শতাধিক কর্মী নওদা ব্লকের কেদারচাঁদপুর ২ নম্বর অঞ্চলের ত্রিমোহনী দাসপাড়ায় বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এক বিশাল যোগদান সভা। ওই সভায় তৃণমূল, বিজেপি ও সিপিআইএম দল থেকে প্রায় দুই শতাধিক কর্মী কংগ্রেসে যোগদান করেন। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন নওদা ব্লক কংগ্রেসের সভাপতি মতিউর রহমান। ব্লক সভাপতির দাবি, এই যোগদানের মধ্যে তৃণমূলের বুথ সভাপতি, সিপিআইএমের প্রাক্তন নেতা সহ বহু