মানবাজার ২: বালিয়াবাদ বাঁধের কাছে ট্রাক্টর উল্টে মৃত চালক
ট্রাক্টর উল্টে মৃত চালক।বুধবার আনুমানিক দুপুর ২ টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্গত বারী জাগদা অঞ্চলের চৌরঙ্গী মোড় থেকে দুয়ারসিনি মোড় যাওয়ার রাস্তার মাঝে জাওড়া বালিয়াবাদের একটি বাঁধের সামনে।স্থানীয় সূত্রে জানা যায় ট্রাক্টরটি উল্টে গাড়ির চালক ট্রাক্টরের ইঞ্জিনে চাপা পড়ে যান।পরবর্তীকালে পুলিশ এসে ওই চালককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ জানিয়েছে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।