রায়গঞ্জ: অসুস্থ মেয়েকে দেখতে যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু, মহিপুরে পথ দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
মেয়ের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে যাওয়ার পথে হেমতাবাদের মহিপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল কালিয়াগঞ্জের ভান্ডার এলাকার মেহমুদা বেগমের (৫৬)। পরিবারের অভিযোগ, শনিবার গভীর রাতে পায়ে হেঁটে মেয়ের বাড়ি যাওয়ার সময় অজ্ঞাত গাড়ি ধাক্কা মেরে পালায়। গুরুতর আহত অবস্থায় তাকে হেমতাবাদ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। রবিবার দেহ রায়গঞ্জ মেডিকেলে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।