রায়গঞ্জ: দলীয় প্রার্থীর সমর্থনে সাংসদের পরিবর্তন সংকল্প সভা কার্যত জনসমুদ্রের রূপ নিল কালিয়াগঞ্জের পীরতলা মন্দিরে
দলীয় প্রার্থীর সমর্থনে সাংসদের পরিবর্তন সংকল্প সভা কার্যত জনসমুদ্রের রূপ নিল কালিয়াগঞ্জের পীরতলা মন্দিরে। মঙ্গলবার রাতে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এর দফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে। দলীয় আহ্বানে সাংসদের উপস্থিতির ঘোষণা করা এই সভায় এত জন সমাগম হবে ভাবতে পারেনি BJP র নেতৃত্বরা বলে দলীয় সুত্রে জানা গেছে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক শিবির এই সভায় এত জন সমাগমের কারন খুজছে বলে রাজনৈতিক মহলের খবর।