চোপড়া: রাজস্থানের বৃত্তির টাকা আত্মসাৎ! চোপড়ায় যৌথ অভিযানে গ্রেফতার তিন যুবক
ফিঙ্গারপ্রিন্ট কেলেঙ্কারি, ট্যাব কেলেঙ্কারি— এসবের রেশ কাটতে না কাটতেই এরই মধ্যে ফের নতুন কেলেঙ্কারির ঘটনায় খবরের শিরোনামে চোপড়া। এবার রাজস্থানের সরকারি স্কলারশিপের টাকা আত্মসাতের মামলায় গ্রেফতার হলেন তিন যুবক। আর এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, দেশের এক প্রান্তের টাকা কীভাবে পৌঁছে যাচ্ছে আরেক প্রান্তের চোপড়ায়? এই ঘটনার তদন্তে নেমে বুধবার গভীর রাতে রাজস্থানের দিদওয়ানা থানার পুলিশ, চোপড়া থানার পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালায়।