ছোট জাগুলিয়ায় 'যুবশ্রী' ও সরকারি প্রকল্পের ফর্মে উপচে পড়া ভিড়: পঞ্চম দিনেও লম্বা লাইন রাজ্যের বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রকল্পে নাম নথিভুক্ত করতে উৎসাহ তুঙ্গে। বৃহস্পতিবার ছোট জাগুলিয়ার ফুলতলা এলাকায় যুব সাথী (যুবশ্রী) প্রকল্পের রেজিস্ট্রেশনকে কেন্দ্র করে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেল। আজ, পঞ্চম দিনেও সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কয়েকশ আবেদনকারীকে। এদিন সকাল থেকেই ছোট জাগুলিয়ার ফুলতলা এলাকা