রায়গঞ্জ: রায়গঞ্জে বাসস্ট্যান্ড থেকে ৭০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার, নেপাল-সিকিমের দুই যুবক ৫ দিনের পুলিশি হেফাজতে
রায়গঞ্জে ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করে আদালতে পেশ করল পুলিশ। মঙ্গলবার রায়গঞ্জ থানার পুলিশ ধৃতদের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তোলে। বিচারক তাদের ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম গনেশ বেগোতি (২৪), বাড়ি নেপাল এবং বিনোদ ছেত্রী (৩০), বাড়ি সিকিম। সোমবার রায়গঞ্জ সরকারি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৭০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে,