রায়গঞ্জ: শিলিগুড়ি মোড়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে টোটোর সজোর ধাক্কা, গুরুতর আহত ৩
রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন একটি পেট্রোল পাম্পের পাশে বৃহস্পতিবার বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হন। জানা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি চার চাকা গাড়ির পেছনে যাত্রীবোঝাই একটি টোটো সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় টোটো চালক ও দুই যাত্রী গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। আহতদের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ট্রাফিক পুলিশ।