রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া নজর স্বাস্থ্য পরিষেবায়, ভার্চুয়াল বৈঠকে হাসপাতালগুলিকে জরুরি বার্তা
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করতে উদ্যোগী নব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশে শনিবার রাজ্য স্বাস্থ্য দফতর জেলার হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে। বিকেল সোয়া ৫টা নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত এমএসভিপি ডঃ বিদ্যুৎ ব্যানার্জি জানান, বৈঠকে হাসপাতাল পরিষেবা উন্নয়ন নিয়ে একাধিক জরুরি বার্তা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ইতিবাচক উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন নিয়ে আশাবাদী মেডিকেল কর্তৃপক্ষ।