রায়গঞ্জ: শপথের পথে উত্তর দিনাজপুরের চার বিধায়ক, রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতামুখী, সাংসদ কার্তিকের সাথে
শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার রাতে রাধিকাপুর এক্সপ্রেসে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন রায়গঞ্জের নব্য বিধায়ক কৌশিক চৌধুরী। রওনা হওয়ার আগে তিনি রায়গঞ্জবাসীকে প্রণাম জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির কথা উল্লেখ করেন। একই ট্রেনে কালিয়াগঞ্জের উৎপল মহারাজ, হেমতাবাদের হরিপদ বর্মন ও করণদিঘির বিরাজ বিশ্বাসও যাত্রা করেন। তাঁদের সঙ্গে ছিলেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। উত্তর দিনাজপুরের বিজেপি শিবিরে এদিন উৎসবের আবহ তৈরি হয়।