রায়গঞ্জ: ইটাহারের ঠিলবিলের বৃদ্ধার রহস্যমৃত্যু, দেহ ময়নাতদন্তে পাঠাল পুলিশ
ইটাহারের ঠিলবিল এলাকায় বৃদ্ধা মীরা মন্ডল (৭০)-এর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, পড়ে গিয়ে আহত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন তিনি। গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।