একাধিক দাবিদাওয়া নিয়ে কর্মবিরতি শুরু করলেন আশা কর্মীরা। তারা বুধবার আনুমানিক দুপুর ১টা নাগাদ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এনিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আশা কর্মীদের সরকারি স্বীকৃতি ও ন্যূনতম ১৫ হাজার টাকা ভাতা এবং কর্মরত অবস্থায় কোন কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে ৫ লক্ষ টাকা সহায়তা প্রদান করা, আশা কর্মীদের PF ও ESI-এর আওতাভুক্ত করা সহ নানান দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের ভাতা সময়ে মেলে না।