মেখলিগঞ্জ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থানুকূল্যে নির্মিত ‘পঞ্চানন বর্মা মুক্ত মঞ্চ’-এর শুভ উদ্বোধন করেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মঞ্চের উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মেখলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনী, ভাইস চেয়ারম্যান দেবাশীষ বর্ধন চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ সরকার রায় সহ অনেকেই।