বরাবাজার: কলস যাত্রার মাধ্যমে হরি মন্দিরের পূণঃপ্রতিষ্ঠা হল গোঁসাইডি গ্রামে
শতাধিক বছরের পুরনো হরি মন্দির নতুন করে নির্মাণ করার পর তা পুন: প্রতিষ্ঠার লক্ষ্যে, বুধবার সকাল ন'টা নাগাদ বরাবাজার ব্লকের অন্তর্গত গোঁসাইডি গ্রামে আয়োজিত হল এক বর্ণাঢ্য কলস যাত্রা। প্রায় শতাধিক বালিকা অংশগ্রহণ করে এই কলস যাত্রায়। হরেকৃষ্ণ নাম সংকীর্তন এর মধ্য দিয়ে গ্রামের পুকুর থেকে কলস ভরে নিয়ে আসা হয় হরি মন্দির প্রাঙ্গনে।