বৃহস্পতিবার দিন বীরভূম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ১৫ বছরের উন্নয়নের খতিয়ান কে তুলে ধরে উন্নয়নের পাঁচালী কর্মসূচির আয়োজন করা হয় সিউড়ির রবীন্দ্র সদনে। এদিন সেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ সিউড়ি বিধানসভার বিধায়ক ও মহিলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীরা।