আড়শা: দেউলবেড়া দশগ্রাম মেলা কমিটির উদ্যোগে মেরামত করা হল রাস্তা
Arsha, Purulia | Jun 23, 2026 এক দিনের প্রবল বর্ষণে রাস্তায় ধস নেমেছিল। মঙ্গলবার দেউলবেড়া দশগ্রাম মেলা কমিটির উদ্যোগে মেরামত করা হল সেই রাস্তা। আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের দেউলবেড়ার কাছে কংসাবতী নদীতে নামার রাস্তায় ধস নামায় সমস্যায় পড়ে ছিলেন এলাকার বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা। মেলা কমিটির সম্পাদক চিত্তরঞ্জন মাহাতো বলেন, মানুষের সমস্যার কথা ভেবে নিজেরাই স্বেচ্ছাশ্রমে রাস্তার ধস নামা অংশটির মেরামত করা হয়েছে।মেলা কমিটির এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।