রায়গঞ্জ: মোবাইলের রীলস দেখার জন্য মায়ের বকুনিতে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী, চাঞ্চল্য কালিয়াগঞ্জের দাসিয়া এলাকায়
মোবাইলের রীলস দেখার জন্য মায়ের বকুনিতে অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী কিশোরী এমন অভিযোগে চাঞ্চল্য কালিয়াগঞ্জের দাসিয়া এলাকায়৷ ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত কিশোরীর নাম রাখী দেবশর্মা, বয়েস আনুমানিক ১৬ বছর, বাড়ি কালিয়াগঞ্জের দাসিয়া এলাকায়। পরিবারের দাবী সোমবার বিকালে মোবাইলে রীলস দেখছিল সে। বাড়ির কাজ ফেলে রেখে রীলস দেখায় তার মা তাকে বকাবকি করে। অভিমানে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে কিশোরী।