পুরুলিয়া ২: রেলের কাজের জেরে বুজেছে নিকাশী নালা, সামান্য বৃষ্টিতেই জলমগ্ন কেতিকা নিচ পাড়া, রাস্তায় এবং ঘরের মধ্যে জমেছে জল
সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগের মুখে পড়লেন পুরুলিয়া শহরের ৯ নম্বর ওয়ার্ডের কেতিকা নিচ পাড়া রেল লাইন সংলগ্ন এলাকার বাসিন্দারা। রেলের সম্প্রসারণের কাজের জেরে এলাকার প্রধান নিকাশি নালাটি বুজে যাওয়ায় এই বিপত্তি ঘটেছে। অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট ভেসে গিয়ে জল ঢুকে পড়েছে স্থানীয় মানুষের বাড়িঘরে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকেই ঘরের জিনিসপত্র অন্যত্র সরাতে বাধ্য হচ্ছেন।