উত্তর ২৪ পরগনার বনগাঁ মাদ্রাসাতে এস আই আর এর শুনানির লাইনে দেখা গেল এক বৃদ্ধা শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ছেলে ও নাতির সঙ্গে শুনানিতে এসেছে । বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের পিপলিপড়া থেকে ৭৪ বছরের জয়শ্রী সর্দারকে এস আই আর শুনানিতে নিয়ে আসা হয়েছে । পরবর্তীতে বৃদ্ধাকে দ্রুত শুনানির কাজ করবার জন্য সহযোগিতার হাত বাড়ায় পুলিশ ।