Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Coronavirus
किसान
कांग्रेस
Accident
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Pmmodi
Kerala
Rahulgandhi
Chhattisgarh
Uttarpradesh
Haryana

অল্পের জন্য বড় বিপদ এড়াল কান্দি, স্কুলবাস দুর্ঘটনায় আহত বহু পড়ুয়া মুর্শিদাবাদ জেলার কান্দিতে স্কুলবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল ৯ জন স্কুল পড়ুয়া। গুরুতর জখম হয়েছেন স্কুলবাসের চালকও। সোমবার দুপুরে কান্দি-বড়ঞা রাজ্য সড়কের ঘোষবাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘনশ্যামপুর এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ের স্কুলবাস ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়ার সময় ঘোষবাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় বাসে থাকা ৯ জন স্কুল পড়ুয়া এবং চালক আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে আহতদের কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় প্রায়শই স্কুলবাসগুলি অতিরিক্ত গতিতে চলাচল করে। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ লরিটিকে আটক করেছে এবং দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাসটিকেও উদ্ধার করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। #kandi #burwannews #MurshidabadNews #WestBengalNews #kandi #bangladarshan #Banglanews

Kandi, Murshidabad | Jun 24, 2026

MORE NEWS