Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Bhopal
सपा
Uttarpradesh
Haryana

পুরুলিয়া জেলা পুলিশের পক্ষ থেকে দুই ট্রাফিক কর্মীকে বিশেষ সম্বর্ধনা জানানো হয়।" পুরুলিয়া জেলার পুলিশ সুপার পুরুলিয়া শহরে ট্রাফিক নিয়ন্ত্রণ, যানবাহনের চলাচল সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রয়োজনীয় ট্রাফিক ডাইভারশন ব্যবস্থাপনায় অসামান্য নিষ্ঠা, কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য LASI বিজয় লক্ষ্মী রাউ এবং WBNVF দীনবন্ধু মাঝি-কে আনুষ্ঠানিকভাবে প্রশংসাপত্র প্রদান করে সম্মানিত করেছেন। দু'জনই দীর্ঘদিন ধরে পুরুলিয়া শহরের ব্যস্ততম মোড়গুলিতে অত্যন্ত পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্ববোধের সঙ্গে ট্রাফিক পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের নিরলস প্রচেষ্টা, কার্যকর সমন্বয় এবং সময়োপযোগী পদক্ষেপের ফলে ব্যস্ত সময়, বিভিন্ন উৎসব, ভারী বর্ষণসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যানবাহন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে তাঁদের এই প্রশংসনীয় অবদানের জন্য পুরুলিয়া জেলা পুলিশ আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। সংগৃহীত:- Purulia District Police page #PuruliaDistrictPolice #PuruliaPolice #TrafficPolice #TrafficManagement #TrafficDiscipline #RoadSafety #PublicService #DutyWithDedication #ProfessionalExcellence #ServingThePeople #WestBengalPolice #SafeRoads #TeamPurulia #PoliceAppreciation #CommunitySafety

Barabazar, Purulia | Jul 28, 2026