পুরুলিয়ার পুলিশ সুপারের (SP) নির্দেশে , জেলার সমস্ত থানা এলাকায় একটি বিশেষ জনসচেতনতামূলক কর্মসূচি।
এই কর্মসূচির মাধ্যমে জনসাধারণের মধ্যে জরুরি যোগাযোগ নম্বর সম্বলিত তথ্যপত্র (Information Slip) বিতরণ করা হচ্ছে। এই তথ্যপত্রগুলিতে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ নম্বরগুলি রয়েছে:
1. স্থানীয় থানার নম্বর
2. সংশ্লিষ্ট থানার ওসির (Officer-in-Charge) সরাসরি যোগাযোগ নম্বর
3. জেলা পুলিশ কন্ট্রোল রুমের নম্বর
এই অভিযানের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষ যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে অবিলম্বে পুলিশের সহায়তা পেতে পারেন এবং জেলার সার্বিক নিরাপত্তা আরও সুদৃঢ় করা যায়।
Jaipur, Purulia | Jun 13, 2026