Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
India
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Bhopal
सपा
Uttarpradesh
Haryana

বিনোদন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে মুখ খুলেছেন বলিউড নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস বিতর্ক ও দেশজুড়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ এই বিতর্কের জেরে দেশের শিক্ষাব্যবস্থায় বড়সড় ধাক্কা লাগার পর সরকারের এই সিদ্ধান্তের ওপর নজর ছিল সর্বস্তরের। মন্ত্রীর এই ইস্তফার খবর সামনে আসতেই বিনোদন জগতেও তার ব্যাপক প্রভাব পড়েছে। বিটাউনের একাধিক শীর্ষ তারকা ইতিমধ্যেই এই পদত্যাগের ঘটনায় তাঁদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।নিট কাণ্ড নিয়ে শুরু থেকেই সোচ্চার ছিলেন বলিউড তারকা আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, বিজয় ভার্মা এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো প্রথম সারির অভিনেতারা। মুখ খুলেছেন কমল হাসানও। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর আলিয়া ভাট তাঁর প্রতিক্রিয়ায় জানান, শিক্ষা ব্যবস্থার নিরপেক্ষতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষেত্রে এটি সঠিক পদক্ষেপের দিকে এক প্রাথমিক ইঙ্গিত। তবে কেবল পদত্যাগই শেষ কথা নয়, বরং সামগ্রিক প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা আনা এখন সময়ের দাবি। প্রথম থেকেই ছাত্র আন্দোলনের পাশে ছিলেন বলিউড অভিনেত্রী ও সমাজকর্মী শাবানা আজমি। তাঁকে যন্তর-মন্তরেও পড়ুয়াদের পাশে দেখা গিয়েছিল। এবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সোশাল মিডিয়ায় লিখলেন, সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানান ”আমাদের তরুণ প্রজন্মের জন্য আমি সত্যিই গর্বিত। আমি গভীরভাবে অভিভূত। সংবিধানই যে আমাদের সবচেয়ে বড় শক্তি, তা আমাদের আরও একবার বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ,”

MORE NEWS

🚨 বেলডাঙ্গায় বড় দুর্ঘটনা!

মুর্শিদাবাদের বেলডাঙ্গা বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে মেরামতির সময় হঠাৎ ট্রাকের তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন ট্রাকচালক, আহত হন গ্যারেজের এক কর্মীও।

স্থানীয়দের তৎপরতায় দু'জনকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ট্রাকচালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পাশেই দমকল কেন্দ্র থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আগুনে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

🎥 গ্যারেজ কর্মী ও ট্রাক মালিকের প্রতিক্রিয়া-সহ বিস্তারিত ভিডিও দেখুন বার্তাবাহী নিউজ-এ।

#Beldanga #Murshidabad #Fire #TruckBlast #BreakingNews #BartabahiNews

🚨 বেলডাঙ্গায় বড় দুর্ঘটনা! মুর্শিদাবাদের বেলডাঙ্গা বড়ুয়া পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে মেরামতির সময় হঠাৎ ট্রাকের তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হন ট্রাকচালক, আহত হন গ্যারেজের এক কর্মীও। স্থানীয়দের তৎপরতায় দু'জনকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ট্রাকচালকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। পাশেই দমকল কেন্দ্র থাকায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে আগুনে ট্রাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 🎥 গ্যারেজ কর্মী ও ট্রাক মালিকের প্রতিক্রিয়া-সহ বিস্তারিত ভিডিও দেখুন বার্তাবাহী নিউজ-এ। #Beldanga #Murshidabad #Fire #TruckBlast #BreakingNews #BartabahiNews

Beldanga 1, Murshidabad | Aug 1, 2026

জনগণনার বার্তা নিয়ে বিধাননগরে মুখ্যমন্ত্রী, স্বপঞ্জিকরণে শুভ সূচনা

জনগণনার বার্তা নিয়ে বিধাননগরে মুখ্যমন্ত্রী, স্বপঞ্জিকরণে শুভ সূচনা

Beldanga 1, Murshidabad | Aug 1, 2026

*আজ শুরু হলো জনগননা,ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে সুচনা করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং তার পুত্র বিধায়ক পবন সিং*

আজ থেকে শুরু হলো জন গননা। ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে তার শুভ উদ্ধোধন করে জনগননায় তালিকাভুক্ত হলেন রাজ্যের পরিবহন এবং শ্রম মন্ত্রী অর্জুন সিং এবং তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং ও। রাজ্যের মানুষ কে বার্তা পরিবহন মন্ত্রীর সবাই এই জনগননায় অংশগ্রহণ করুন।

*আজ শুরু হলো জনগননা,ভাটপাড়া পুরসভার পক্ষ থেকে সুচনা করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং এবং তার পুত্র বিধায়ক পবন সিং* আজ থেকে শুরু হলো জন গননা। ভাটপাড়া পৌরসভার পক্ষ থেকে তার শুভ উদ্ধোধন করে জনগননায় তালিকাভুক্ত হলেন রাজ্যের পরিবহন এবং শ্রম মন্ত্রী অর্জুন সিং এবং তার পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং ও। রাজ্যের মানুষ কে বার্তা পরিবহন মন্ত্রীর সবাই এই জনগননায় অংশগ্রহণ করুন।

Beldanga 1, Murshidabad | Aug 1, 2026

🚨 দিলীপ ঘোষের একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য

📌 কলকাতায় তাসলিমা নাসরিনকে স্বাগত জানিয়ে মৌলবাদ প্রসঙ্গে মন্তব্য।
📌 মিড-ডে মিল, পিঙ্ক কার্ড, নাইট বাস ও পিঙ্ক মেট্রো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত।
📌 জনগণনা, বর্ধমানে জঙ্গি স্লিপার সেল, নিরাপত্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা, NEET আন্দোলন এবং মিনার মণ্ডল কাণ্ড—সব বিষয়েই কড়া বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

🎥 বিস্তারিত বক্তব্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

#DilipGhosh #WestBengal #Kolkata #TaslimaNasrin #PinkMetro #NightBus #Census #NEET #Politics #BartaBahiNews

🚨 দিলীপ ঘোষের একাধিক ইস্যুতে বিস্ফোরক মন্তব্য 📌 কলকাতায় তাসলিমা নাসরিনকে স্বাগত জানিয়ে মৌলবাদ প্রসঙ্গে মন্তব্য। 📌 মিড-ডে মিল, পিঙ্ক কার্ড, নাইট বাস ও পিঙ্ক মেট্রো নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত। 📌 জনগণনা, বর্ধমানে জঙ্গি স্লিপার সেল, নিরাপত্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা, NEET আন্দোলন এবং মিনার মণ্ডল কাণ্ড—সব বিষয়েই কড়া বার্তা দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। 🎥 বিস্তারিত বক্তব্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। #DilipGhosh #WestBengal #Kolkata #TaslimaNasrin #PinkMetro #NightBus #Census #NEET #Politics #BartaBahiNews

Beldanga 1, Murshidabad | Aug 1, 2026

🚨 ব্রেকিং | জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা

💥 শুক্রবার রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কেল্লাম এলাকায় জঙ্গিদের গুলিতে এক ভিনরাজ্যের শ্রমিক নিহত এবং আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ঘটনার পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবা। নিহত ও আহত দু'জনই ওই এলাকায় কর্মরত ভিনরাজ্যের শ্রমিক ছিলেন।

প্রশাসনের দাবি, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে।

🕯️ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহত শ্রমিকের দ্রুত আরোগ্য কামনা করছি।

📌 আরও আপডেট পেতে বার্তাবাহী নিউজ-এর সঙ্গে থাকুন।

#BreakingNews #JammuAndKashmir #Kulgam #TerrorAttack #India #BartaBahiNews

🚨 ব্রেকিং | জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলা 💥 শুক্রবার রাতে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কেল্লাম এলাকায় জঙ্গিদের গুলিতে এক ভিনরাজ্যের শ্রমিক নিহত এবং আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, ঘটনার পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তইবা। নিহত ও আহত দু'জনই ওই এলাকায় কর্মরত ভিনরাজ্যের শ্রমিক ছিলেন। প্রশাসনের দাবি, পাকিস্তান-সমর্থিত জঙ্গিরা নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্য করেই এই হামলা চালিয়েছে। 🕯️ নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহত শ্রমিকের দ্রুত আরোগ্য কামনা করছি। 📌 আরও আপডেট পেতে বার্তাবাহী নিউজ-এর সঙ্গে থাকুন। #BreakingNews #JammuAndKashmir #Kulgam #TerrorAttack #India #BartaBahiNews

Beldanga 1, Murshidabad | Aug 1, 2026