অকালেই নিভে গেল জঙ্গলমহলের এক উজ্জ্বল নক্ষত্র। আমাদের সকলের প্রিয় ঝুমুর শিল্পী রজনীর আকস্মিক প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে সমগ্র ঝুমুর জগতে। তাঁর কণ্ঠ, তাঁর শিল্পীসত্তা এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া অসংখ্য সুর আজও আমাদের মাঝে বাজে। কিন্তু তাঁর এই অসময়ে চলে যাওয়া সত্যিই মেনে নেওয়া কঠিন।
জঙ্গলমহলের সাংস্কৃতিক অঙ্গন আজ একজন গুণী শিল্পীকে হারালো। তাঁর স্মৃতি, তাঁর গান এবং তাঁর অবদান চিরকাল আমাদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করি। শোকসন্তপ্ত পরিবার ও অনুরাগীদের প্রতি রইল আন্তরিক সমবেদনা।