শিলচরে বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১
কাছাড় পুলিশের বড় সাফল্য। শিলচর সদর থানার অন্তর্গত তারাপুর এলাকায় একটি ট্রাক আটক করে ৬৩ কার্টনে থাকা ৭৫৫ বোতল আইএমএফএল (IMFL) মদ জব্দ করা হয়েছে। মেঘালয় থেকে অবৈধভাবে মিজোরামে পাচারের উদ্দেশ্যে মদগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া বোতলগুলিতে "For Sale in Meghalaya Only" লেখা ছিল। ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Silchar, Cachar | Jul 13, 2026