
।। বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ রোধ করার লক্ষ্যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি মন্তেশ্বরে।।
জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান।
সপ্তাহেব্যাপী সেবামূলক কর্মসূচি উপলক্ষে
মন্তেশ্বর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিশ্ব উন্নয়ন ও পরিবেশ দূষণ রোধ করার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। মন্তেশ্বর বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সুনীল চক্রবর্তী ও শুভেন্দু সামন্তরা বলেন, রাজ্যব্যাপী বিশ্ব হিন্দু পরিষদের সেবামূলক কর্মসূচি চলছে তারই একটি অঙ্গ হিসেবে , আজ আমরা মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গণে মেহগনি, সেগুন দেবদারু,আম সহ বিভিন্ন গাছের ৫০টি চারা রোপণের মাধ্যমে একধারে যেমন সেবামূলক ও তেমনি বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণ রোধ করার মূল উদ্দেশ্য বলে জানান তারা। তাই এই বৃক্ষরোপণ কর্মসূচি মূল উদ্দেশ্য বলে জানান তারা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার ঘোষ, ও বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সুনীল চক্রবর্তী ও শুভেন্দু সামন্ত সহ আরো অনেকে।
বিশ্ব হিন্দু পরিষদের জেলার নেতা শুভেন্দু সামন্ত এ বিষয়ে
আমাদের কি জানালেন দেখুন।
রিপোর্ট জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান।