খাবারের সন্ধানে বুধবার বিকেলে সাঁকরাইল বিট এলাকায় ধান চাষের জমিতে তাণ্ডব চালায় আনুমানিক ১০টি দাঁতাল হাতি। হাতির তান্ডবে নষ্ট হয়েছে প্রায় ১৫ কাঠা জমির ধান চাষ। এতে মাথায় হাত স্থানীয় চাষীদের।এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরের বেশিরভাগ সময়ই দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত থাকে। খাবারের সন্ধানে কখনও জঙ্গল ছেড়ে হাতির দল লোকালয়ের চাষের জমিতে হানা দেয়, আবার কখনও গৃহস্থের বাড়িতে ঢুকে নষ্ট করে খাবারদাবার।