তেঁতুল বীজ গলায় আটকে প্রাণ হারালো এক শিশুকন্যা। বৃহস্পতিবার জয়পুর থানার পটমজুড়ি গ্রামের ঘটনা। দুপুরে ভাত খাওয়ার কিছু পরে বছর আড়াইয়ের শিশুকন্যা তেঁতুল খাচ্ছিল। সে সময় তেঁতুল বীজ গলায় আটকে যায় তার। জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।