ধৃতের নাম ভাদু রুইদাস ওরফে প্যাংলা। জামালপুর থানার নবগ্রাম স্টেশনবাজার এলাকায় তার বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে জাতীয় সড়কে আঝাপুর মোড়ের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ভাদু। পুলিশ তাকে আটকে অত রাতে সেখানে ঘোরাঘুরির কারণ জিজ্ঞাসা করে। সদুত্তর দিতে না পারায় তার শরীরে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তার কাছ থেকে একটি দেশি পাইপগান ও দু’রাউন্ড গুলি উদ্ধার হয় বলে পুলিশের দাবি।