তারাপীঠে তৃণমূলের বিশেষ বৈঠক, উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুকুমার মুখোপাধ্যায় তারাপীঠে দলীয় কর্মীদের নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো বুধবার রাতে। বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাট ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার মুখোপাধ্যায়। সংগঠনের বিভিন্ন বিষয়, আসন্ন কর্মসূচি এবং নবান্ন উৎসবের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। দলকে আরও মজবুত করতে বিভিন্ন নির্দেশনা দেন সভাপতি।