দিল্লির চাঁদনি চকে বিস্ফোরণের পরেই বিশেষ সতর্কতা জারি করা হয়েছে রাজ্যজুড়ে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বুধবার আনুমানিক রাত ৯টা নাগাদ মঙ্গলকোটের দূরমুট সহ একাধিক জায়গায় ‘নাকা চেকিং’ শুরু করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ সড়কপথ দিয়ে যাতায়াতকারী গাড়ি গুলিতে কেউ আপত্তিকর কিছু বহন করে নিয়ে যাচ্ছে কিনা তা তল্লাশি করে দেখা হয়। তাছাড়া চালকদের নাম ও গাড়ির নাম্বার নথিভুক্ত করে রাখে পুলিশ।