২২৪ খড়্গপুর বিধানসভা এলাকায় খোঁজ নেই বহু ভোটারের, বুথে বুথে নোটিস সাঁটালেন BLO-রা । এনুমারেশন ফর্ম ডিজিটাজেশন এর কাজ চলছে জেলা জুড়ে। নির্বাচন কমিশনের নির্ধারিত দিন অনুযায়ী কাজ শেষ করার দিন শেষ হয়ে আসছে । কিন্তু খড়গপুর বিধানসভা এলাকায় এখনও বিলি হয়নি বহু ফর্ম। নির্বাচন কমিশন সূত্রে খবর, খড়গপুর শহরেই বিলি করা যায়নি কয়েকশো ফর্ম। এর মধ্যে তালবাগিচা এলাকাতেই সিংহভাগ ভোটার এর হদিশ মেলেনি।