ধৃতদের নাম প্রশান্ত মল্লভ, সুশান্ত মল্লভ ও জয়ন্ত মল্লভ। ভাতার থানার নওদা গ্রামে তাদের বাড়ি। শনিবার রাতে নওদা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের রবিবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার থানার আড়া গ্রামের বাসিন্দা কৃষ্ণগোপাল মণ্ডল শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ নওদা গ্রাম থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিলেন।