পুরুলিয়ার রঘুনাথপুর-বাঁকুড়া রাস্তায় রঘুনাথপুর থানার অন্তর্গত বিলতোড়া ও বেড়ো গ্রামের মধ্যবর্তী এলাকায় বৃহস্পতিবার রাত্রে ডাম্পারের সাথে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক মহিলা সহ 6জন।প্রাথমিক ভাবে জানা গেছে তারা প্রত্যেকেই কোলকাতার কাঁচরাপাড়া চন্দননগর এলাকার বাসিন্দা।ঘটনার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রত্যেকেই উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করেন।