আগামী দিনে গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন ও পরিকল্পনাকে বাস্তবায়ন করতে নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো গ্রাম সভা। এদিনের গ্রাম সভায় ভাতজাংলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী সাধারণ বাসিন্দাদের সামনে পঞ্চায়েতের পক্ষ দিক থেকে বিগত দিনে এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়। পাশাপাশি আগামী ২০২৬ ২৭ আর্থিক বর্ষে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকায় কি ধরনের উন্নয়ন করা হবে সেই দিকে দৃষ্টিপাত করেন পঞ্চায়েত প্রধান।