নাজিরহাট ২ গ্রাম পঞ্চায়েত এর শালমারায় জনসংযোগ মন্ত্রী উদয়ন গুহের। রবিবার সকাল ১১টা নাগাদ এই জনসংযোগ কর্মসূচি করেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের নাজিরহাট দুই নম্বর অঞ্চল সভাপতি মদনমোহন বর্মন, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি জামাল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব। এদিন সাধারণ মানুষের সমস্যা শুনে সেই সমস্যা সমাধানের পথ খুঁজতে এই জনসংযোগ কর্মসূচি।