নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্রুত SIR -এর কাজ সম্পন্ন করার জন্য জানানো হয়েছে বিএলও দের। একদিকে যেমন চাপ বাড়ছে বিএলোদের তেমনি সাধারণ মানুষ ও ফরম ফিলাপ নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে তাই চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন জায়গায় রাত পর্যন্ত করা হচ্ছে এসআইআর সহায়তা কেন্দ্র ও বাংলার ভোট রক্ষা শিবির। শনিবার চাপড়া ব্লকের লক্ষীগাছা বাসস্ট্যান্ডে SIR বিষয়ক সহায়তা কেন্দ্রে দেখা গেল রাত পর্যন্ত। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদ সদস্যা অর্চনা ব্রহ্ম।