আজ দুপুর দুটো নাগাদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হরিশ্চন্দ্রপুর মণ্ডল–২ এর অন্তর্গত বুথ নং ২২৮, ২২৯ ও ২৩১-এ SIR (Social Identification Register) এর ইনুমারেশন ফর্ম পূরণের কর্মসূচি সম্পন্ন হয়। এই কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়। ফর্ম ফিলআপের মাধ্যমে এলাকার বাসিন্দাদের গুরুত্বপূর্ণ সামাজিক ও প্রশাসনিক তথ্য সংরক্ষণ করা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা যায়।