বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন। ঘটনাটি ঘটেছে শিবপুর থানা অন্তর্গত মধ্য হাওড়ার গণেশ মাঝি লেন এলাকায় বৃহস্পতিবার আনুমানিক ১০ঃ৩০ নাগাদ। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে রবি প্রসাদ নামে এক ব্যক্তিকে খুন করা হয়, গণেশ মাঝি লেন এলাকার একটি বহুতল ফ্ল্যাটে। ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছে শিবপুর থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এই ঘটনায় মূল অভিযুক্ত বিকাশ চৌধুরী ওরফে মনু কে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ