নেতাজী সংঘ ময়দানে আজ অর্থাৎ শুক্রবার থেকে শুরু হল ঐতিহ্যবাহী ফুটবল প্রতিযোগিতা। বর্তমান প্রজন্ম আসক্ত মুঠোফোনে। তাই তাদের মাঠ মুখো করতে বিশেষ উদ্যোগ ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ ব্লকের রামগড়ে। নেতাজী সংঘের উদ্যোগে আয়োজন করা হয়েছে 14,15 ও ১৬ ই নভেম্বর তিনদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার। প্রতিযোগিতায় বাংলা, ঝাড়খণ্ড, ওড়িশা রাজ্যের মোট ১৬ টি দল মাঠে নামবে। জানা যায় এই ফুটবল প্রতিযোগিতায় মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা পুরস্কার রয়েছে।