জেলা শাসক দপ্তরে এস আই আর এর শুনানি পর্বে তৃনমূল কংগ্ৰেসের বি এল এ ২ দের প্রবেশ করতে না দেওয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় পূর্ব বর্ধমান জেলা শাসক দপ্তরে সোমবার বেলা বারোটায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শনিবার থেকে বর্ধমান জেলা শাসক দপ্তরে এস আই আর এর শুনানি পর্ব চলছে।যে সমস্ত ব্যাক্তিদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই এবং বানান ভুল সেই সমস্ত ব্যাক্তিদের তাদের প্রয়োজনীয় তথ্য নিয়ে জেলা শাসক দপ্তরে শুনানিতে উপস্থিত থাকেন