খাবারের সন্ধানে ফের তাণ্ডব চালাল দাঁতাল হাতি। মঙ্গলবার রাত্রে শঙ্করবনী এলাকায় ধান চাষের জমিতে হানা দেয় তিনটি দাঁতাল হাতি। মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায় প্রায় ১০ কাঠা জমির ধান চাষ। ক্ষতির অঙ্ক দেখে মাথায় হাত চাষীদের।স্থানীয়দের অভিযোগ, বছরের অধিকাংশ সময়ই এভাবেই দাঁতাল হাতির দাপাদাপি চলতে থাকে এলাকায়। খাবারের খোঁজে কখনো জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে চাষের জমি নষ্ট করছে দাঁতাল দলের উপদ্রব, আবার কখনো মাঝরাতে গৃহস্থের বাড়িতে হানা দিয়ে খেয়ে ফেলছে খাবার।