রাজ্যে এসআইআর চালু হতেই সীমান্ত নিরাপত্তা নিয়ে তৎপর বিএসএফ। সেই কারণে বুধবার হলদিবাড়ি সীমান্তে এলেন বিএসএফের উত্তর বঙ্গ ফ্রন্টিয়ার আইজি মুখেশ ত্যাগী। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বিএসএফের ৩০ নং ব্যাটেলিয়নের খালপাড়া বিওপি সংলগ্ন সীমান্ত পরিদর্শন করার পাশাপাশি বিওপি সংলগ্ন শহীদ বেদীতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।