মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ বাসন্তীতে। সোমবার সন্ধ্যায় আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় জয় সিং(৫৬) নামে এক ব্যক্তির। বাসন্তীর শিবগঞ্জ বাজার এলাকার ঘটনা। অভিযোগ উঠেছে এই মৃত্যুর পর তৃণমূল তাঁকে এস আই আর আতঙ্কে মৃত্যু বলে চালানোর চেষ্টা করে। মৃত্যুর কথা চাউর হতেই তৃণমূল বিধায়ক থেকে ব্লকের আহ্বায়ক সকলেই এস আই আর আতঙ্কে মৃত্যু বলে বিভিন্ন সমাজ মাধ্যমে পোস্ট করতে থাকে। যদিও পরিবারের সদস্যরা সেই দাবি অস্বীকার করেন। এদিকে বিজেপি শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি