সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল চালক। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের ঝিলু মোড় এলাকায়। পলিশগ্রামের বাসিন্দা জখম শেখ মাসুদ আলমকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য মঙ্গলকোট গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। তার আঘাত গুরুতর হওয়ায় তাকে এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।