মরিচবাড়ি খোলটাতে SIR বিরোধী প্রতিবাদ মিছিলে সামিল হলো তৃণমূল, উপস্থিত জেলা সাধারণ সম্পাদক। কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যেই SIR লাগু করতে চলেছে মূলত তারই প্রতিবাদে শনিবার কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত মরিচবাড়ি খোলটা এলাকায় মিছিলে শামিল হল তৃণমূল কংগ্রেস। এদিনের এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দে, এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সহ-সভাপতি ক্ষিতীশ চন্দ্র রায়,আশীষ ধর সহ অন্যান্য নেতৃত্বরা।