সামনে ২০২৬ এর বিধানসভা নির্বাচন। শুধুমাত্র দিনক্ষণ ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই শুরু হয়েছে নির্বাচনের তোড়জোড়। সব দলই শুরু করেছে তাদের প্রস্তুতি। লাগাতার বিজেপির তরফে চলছে পরিবর্তন সভা, পরিবর্তন যাত্রা। আজ শুক্রবার সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ মেদিনীপুরেও আয়োজিত হল বিজেপির পরিবর্তন পথসভা। মেদিনীপুর শহরের রেলওয়ে স্টেশনের বাইরে।