পাড়ার মধ্যে মদের দোকান দেওয়া যাবে না এমনটাই দাবি করে শনিবার সন্ধ্যায় তাহিরপুরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। সূত্রের খবর তাহেরপুর থানার বারাসাত পঞ্চায়েতের অন্তর্গত বারাসাত রেল গেটের ঠিক আগেই একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ওই বিল্ডিং এর মধ্যেই খোলা হবে মদের দোকান। আর এরই প্রতিবাদে শনিবার সন্ধ্যায় তাহেরপুর রেল গেট এলাকায় রানাঘাট কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে তাহেরপুর থানার পুলিশ এর হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।